তথ্য যোগ করে আয় করুন
বড়নালের দরকারি মানুষ ও প্রতিষ্ঠানের নম্বর যোগ করুন। প্রতিটি যাচাই হওয়া তথ্যের জন্য ৳১০ পাবেন।
এই সুযোগ এখন বন্ধ আছে।
কীভাবে টাকা পাবেন
- Google দিয়ে লগইন করে মোবাইল নম্বর যাচাই করুন।
- কোনো মানুষ বা প্রতিষ্ঠানের সঠিক তথ্য জমা দিন।
- আমরা ওই নম্বরে ফোন করে তথ্য মিলিয়ে দেখব এবং তাঁর সম্মতি নেব।
- যাচাই হলে আপনার হিসাবে টাকা যোগ হবে। ৭ দিন পর সেটি তোলা যাবে।
নিয়ম
- প্রথম ৩০০টি যাচাই হওয়া তথ্যের জন্য এই সুযোগ।
- একজন মাসে সর্বোচ্চ ২০টি তথ্যের জন্য টাকা পাবেন।
- একটি ফোন নম্বরের জন্য একবারই টাকা দেওয়া হবে।
- নিজের নম্বর বা নিজের সেবার তথ্যের জন্য টাকা দেওয়া হবে না।
- ৭ দিনের মধ্যে তথ্য বাতিল বা সরানো হলে টাকা যোগ হবে না।
- ভুয়া তথ্য দিলে টাকা বাতিল এবং অ্যাকাউন্ট স্থগিত হতে পারে।
টাকা তোলা
কমপক্ষে ৳৫০ হলে টাকা তুলতে পারবেন। টাকা আপনার যাচাই করা মোবাইল নম্বরের bKash-এ পাঠানো হবে।
নম্বর নিয়ে আমাদের অঙ্গীকার
আমরা কারও নম্বর বিক্রি করি না। যাঁর তথ্য জমা হয়, তাঁর সম্মতি ছাড়া তা প্রকাশ করা হয় না। কেউ চাইলে তাঁর তথ্য সরিয়ে দেওয়া হবে।